বান্দরবান প্রতিনিধি
জ্বর, সর্দি, কাশি থাকায় ২১ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। রবি ও সোমবার সংগ্রহ করা নমুনাগুলো পরীক্ষার জন্য চট্টগ্রামে নির্ধারিত কেন্দ্রে পাঠানো হয়েছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের নির্ধারিত কেন্দ্রে পাঠানো হচ্ছে। তবে জেলায় এখনো পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। কিছুদিন আগে আলীকদমে মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষায়ও করোনা শনাক্ত হয়নি।
জয়পুরহাটে ২৪ জনের নমুনা সংগ্রহ
জয়পুরহাট প্রতিনিধি জানান, করোনা ভাইরাস সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে থাকা তিন জনসহ জেলা থেকে গত তিন দিনে মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগে।
নাসিরনগরে পাঁচ ব্যক্তির নমুনা সংগ্রহ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, নাসিরনগরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পাঁচ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঐ পাঁচ জন সন্দেহভাজন উপজেলার সদর, ভলাকুট ও চাতলপাড় ইউনিয়নের বাসিন্দা। মেডিক্যাল টিম তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।
এ ছাড়া বোরহানউদ্দিনে ১৩ জন ও পীরগঞ্জে দুইজনের নমুনা সংগ্রহ করা হয়।
