হোমনায় বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:৪২

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় মো. মালু মিয়ার (মালু পাগলার) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে হোমনা চৌরাস্তা মোড় থেকে স্বজনরা তার লাশ উদ্ধার করে। মালু মিয়া হোমনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মানিক মিয়ার চাচা।  স্বজনরা জানায়, মালু মিয়ার সামান্য মানসিক সমস্যা থাকায় দিন রাত হাঁটাচলা করত। ধারণা করা হচ্ছে রাতে সড়কের মাঝে তিনি শুয়ে ছিলেন। এ সময় তাকে ট্রাক চাপা দেয়। হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।