স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর চারঘাটে বিদেশি পিস্তলসহ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার বলেন, সাগর শলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। সে এক জন নিষ্ক্রিয় নেতা। তাকে দ্রুত বহিষ্কার করা হবে। তার অসামাজিক কাজের দায় ছাত্রলীগ নেবে না। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুণ্ডু জানান, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
