বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে উপজেলায় কাজ ছাড়া বাজারে অবস্থান, সামাজিক দূরত্ব রক্ষা না করা, সরকারি নির্দেশনা অমান্য করায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের এ জরিমানা করেন।
আড়াইহাজারে ইটভাটাকে জরিমানা
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে চালু রাখায় জিঅ্যান্ডবি নামের এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ফাউসা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন এ জরিমানা করেন।
