ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামে দুটি বাড়ির সামনে দুটি বোমাসদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। প্রকৃতপক্ষে এটি বোমা না-কি বোমাসদৃশ বস্তু—এটি পুলিশ এবং ফায়ার সার্ভিসের নিশ্চিত হতে পারেননি।
মঙ্গলবার ভোরের দিকে দুর্বৃত্তরা বাঘইল হাজি পাড়াসংলগ্ন (ক্লাব মোড় করিমের মিল) শফিকুল ইসলাম প্রামাণিক ও আব্দুল গাফফার প্রামাণিকের বাড়ির সামনে এই বোমাসদৃশ বস্তু রেখে যায়।
বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন।
এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, বস্তুটি বোমা কি না, নিশ্চিত হওয়া যায়নি। খবর দেওয়া হয়েছে, ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ টিম আসার পর জানা যাবে বস্তুটি বোমা কিনা।
