মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় অগ্রণী ব্যাংক লিমিটেড এবং বিকাশ লিমিটেডের সহায়তায় সম্প্রতি প্রায় ১০ লাখ শিক্ষার্থীর মধ্যে ২৯২ কোটি টাকা উপবৃত্তি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মোহম্মদ শামস-উল ইসলাম, বিকাশ লিমিটেডের সিইও কামাল কাদির উপস্থিত ছিলেন
০০০০০
করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত চলমান ঘরে থাকা কর্মসূচিতে গরিব ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং কয়েক জন পেশাজীবীর একটি ফেসবুক গ্রুপ সহযোগী। সম্প্রতি ঢাকার ধানমন্ডি এলাকার ৩০০ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে গ্রুপটি
০০০০
ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ করোনা রোগী ও সেবাপ্রদানকারী ডাক্তার ও নার্সদের বর্ধিত সেবা দিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালকে কয়েকটি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং ইলেকট্রিক আয়রন দিয়েছে। হাসপাতালের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের কাছে সিঙ্গারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাজমুস সাকিব এসব পণ্য হস্তান্তর করেন
০০০০০
স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশের করোনা ভাইরাস মোকাবিলায় ডাক্তার ও নার্সদের জন্য ১০ হাজার পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছে। সম্প্রতি ঔষধ প্রশাসন অধিদপ্তরের পিপিইগুলো হস্তান্তর করা হয়। এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
