এই সময়ের ছড়া
আইউব সৈয়দ
কার দোষেতে কেবা দোষী
কাকে করি দায়ী,
অর্থনৈতিক মন্দা ভারে
বিশ্ব ধরাশায়ী।
রপ্তানিতেও ধীর গতি
শূন্য কোঠার ছায়ে,
সব মিলিয়ে স্থবিরতা
ছিটকে পড়ে ঘায়ে।
মাস্ক পরা জীবনগাথা
সলাজ দ্যুতি নিঃস্ব,
‘জিডিপি’টা নামছে নিচে
টালমাটাল বিশ্ব।
করোনা-তে আলুথালু
শুদ্ধ বাতাস লাটে,
ছোঁ মেরেছে ছন্দ জীবন
ভয়-ভীতিটা হাঁটে।
