আন্তনিও ভ্যালেন্সিয়াই ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক থাকবেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ভারপ্রাপ্ত কোচ ওলে গুনার সোলসার। গত মৌসুমে অধিকাংশ সময়ে তিনিই ইউনাইটেডের নেতৃত্বে ছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব পান মাইকেল ক্যারিক কোচিং পেশা বেছে নিতে খেলা ছেড়ে দিলে। তারপর অবশ্য ফর্ম ও ফিটনেস নিয়ে দুর্দশায় ছিলেন ইকুয়েডোরের এই ফুটবলার। এছাড়াও সম্প্রতি বরখাস্ত হওয়া হোসে মরিনহোর সঙ্গেও তার সম্পর্কে ছিল টানাপোড়েন। এসবের মধ্যেই সোলসারের অধীনে দুটি খেলাতে জায়গা পাননি রাইট ব্যাক ভ্যালেন্সিয়া। তবে নতুন কোচ জানিয়েছেন, ভ্যালেন্সিয়াই অধিনায়ক থাকবেন। এ প্রসঙ্গে নরওয়েজীয় এই কোচ বলেন,‘সে যখন ঠিক মতো ফিট হয়ে উঠবে এবং খেলবে তখন তার হাতেই যাবে অধিনায়কের বাহুবন্ধনী।’
