বেংনাই :সেতু আছে, রাস্তা নাই

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:২৩

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, অবকাঠামো সবই আছে, কিন্তু বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা নেই। কোমলমতি শিক্ষার্থীদের পানিতে ভিজে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য ২০১৪-১৫ অর্থবছরে খালের ওপর নির্মাণ করা হয়েছিল একটি কালভার্ট, কিন্তু সেটি কোনো কাজেই আসছে না। কালভার্টটির উভয় পাশে এখনো সংযোগ সড়ক নির্মিত হয়নি, পানিতে ভাসমান রয়েছে। যাতায়াতের এই অসুবিধায় বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি দিন দিন কমছে। বর্ষা মৌসুমে খাল পানিতে ভরে গেলে এক কিলোমিটার ঘুরে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। এ অবস্থায়, বেংনাই সেতুর সংযোগ রাস্তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান, গ্রামপাঙ্গাসী (চাঁদপাড়া), বোয়ালিয়ারচর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ