আমাদের সঠিক নামে ডাকুন

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:২৩

স্বাস্থ্যসেবায় ডাক্তার ও নার্সের পাশাপাশি যারা সবসময় অবদান রাখেন তারা হলেন মেডিক্যাল টেকনোলজিস্ট। একজন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ থেকে শুরু করে ল্যাবরেটরিতে পরীক্ষানিরীক্ষা করে একটা নির্ভুল রিপোর্ট প্রদান করেন ল্যাবরেটরি বা মেডিক্যাল টেকনোলজিস্ট। যক্ষ্মা, ডেঙ্গু বা করোনার মতন মারাত্নক রোগের নমুনা সংগ্রহ থেকে শুরু করে একটা রিপোর্ট দেওয়া পর্যন্ত একজন ল্যাবটেকনোলজিস্ট জীবনের ঝুঁকি নিয়ে কাজটি করে থাকেন। পর্দার আড়ালে থেকে স্বাস্থ্যসেবায় এভাবেই অবদান রেখে চলেছেন দিনের পর দিন। কিন্তু যখন আমাদের ল্যাবটেকনিশিয়ান বা টেকনিশিয়ান বলে উল্লেখ করা হয়, তখন মেডিক্যাল টেকনোলজিস্টদের বুকে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। তাই দয়া করে আমাদের আসল নামে ডাকুন। আমরাই মেডিক্যাল টেকনোলজিস্ট—এই পরিচয়ই আমাদের গর্ব।

প্রবীর ঘোষ

মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব),

বিজিএমইএ, ঢাকা