করোনা ঝুঁকির মধ্যেও জমজমাট নারায়ণগঞ্জ মাছঘাট। ৩ নম্বর মাছঘাট জেলার মধ্যে অন্যতম বৃহত্তম একটি মাছের বাজার। জেলার বিভিন্ন থানা থেকে ক্রেতারা মাছ কিনতে আসেন এই বাজারে। বাজারটি শহরের প্রাণকেন্দ্র কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশে বিআইডব্লিউটিএ ওয়ার্কার্স ইউনিয়নের অফিসের সামনের রাস্তা অর্থাত্ ৩ নম্বর ঘাট থেকে ৫ নম্বর ঘাট এলাকা পর্যন্ত বিস্তৃত। করোনা সংক্রমণ ঠেকাতে নানা উদ্যোগের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও এখানে তার বালাই নেই। অনেকেই বিনা প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছে সড়কে হাটে বাজারে। আর মাছ বাজারে করোনা সতর্কতার বিন্দুমাত্র কার্যকর নেই। অন্যান্য স্থানে প্রশাসনিক নজরদারি থাকলেও জনাকীর্ণ মাছ বাজার একেবারেই অরক্ষিত। বাজারটিকে সীমিতভাবে পরিচালিত করার জন্য জেলা প্রশাসন, সদর মডেল থানা পুলিশও বাজার কমিটিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সচেতন মহল?
