সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত কল দিতে হবে ‘০৯৬৬৬ ৭০ ৭০ ৮১’ নম্বরে
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি চিকিত্সা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ উদ্ভাবিত টেলিমেডিসিন প্রযুক্তি দিয়ে এ সেবা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘০৯৬৬৬ ৭০ ৭০ ৮১’ নম্বরে কল দিয়ে এ সেবা গ্রহণ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী এবং বিভাগের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল কাদিরের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য পরামর্শের প্রয়োজনে যে কোনো রোগী বা সেবাপ্রার্থী অটো-হান্টিং নাম্বার (০৯৬৬৬ ৭০ ৭০ ৮১) এ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফোন করে ঘরে বসেই চিকিত্সকদের পরামর্শ সেবা নিতে পারবেন। আগামী একমাস বিনামূল্যে এ চিকিত্সাসেবা দেওয়া হবে। বেসরকারি আইপি টেলিফোন কোম্পানী Bdcom-এর সৌজন্যে অটো-হান্টিং টেলিফোন সুবিধা পাওয়া গেছে।
চিকিত্সকের বিষয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান সময়ে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী চিকিত্সক এ পরামর্শ দেবেন। এদের মধ্যে ছয় জন এসেছেন Bangladesh Society of General Physicians এর তরফ থেকে। এ স্বেচ্ছাসেবা কার্যক্রমে আরো চিকিত্সক প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। ইচ্ছুক চিকিত্সকদেরকে https://docs.google.com/forms/d/e/1FAIpQLSelF-g83mfotCLHJzYYpvX7 BkcwGLqZYJOQUqb6d6RK2qt3LQ/viewform লিংকে গিয়ে একটি তথ্য ফর্ম পূরণ করার জন্য অনুরোধ জানানো হয়।
অনুরোধ জানিয়ে আরো বলা হয়, কার্যক্রমের বিস্তারিত তথ্য জানতে telemedicine.support @bmpt.du.ac.bd ইমেইলে যোগাযোগ করতে হবে। পাশাপাশি গ্রামীণ উদ্যোক্তা ভিত্তিক চিকিত্সাকেন্দ্র স্থাপনের মাধ্যমে এলাকার জনগণকে এ সেবা দেওয়ার জন্য আগ্রহীদেরকে https:// bmpt.du.ac. bd/telemedicine/লিংকে দেওয়া তথ্যাদি অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে।
