আড়াইহাজারে ইটভাটাকে ৫০ হাজার জরিমানা

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:৫৫

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে কার্যক্রম চালু রাখায় জি অ্যান্ড বি নামে এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ফাউসা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন এ জরিমানা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের মালিককে চূড়ান্তভাবে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।