সবজি নষ্ট হচ্ছে খেতে

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:৫৫

আড়াইহাজারে চরম বিপাকে চাষি, দাবি প্রণোদনা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

করোনা ভাইরাসের প্রভাবে স্থানীয় সবজি বিক্রিতারা চরম বিপাকে পড়েছে। অনেক সবজি জমিতেই পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভুক্তভোগী কৃষক।

উপজেলার আতাদী সরাবদী, নৈকাহন, আখর পাড়া, কামারনীরচর, উচিত্পুরা, বিজয় নগর, জালাকান্দি, রামচন্দ্রদী, নগর জোয়ার, নগর ডৌকাদি, ঝাউগড়া, পাঁচগাঁও এলাকায় শত শত কৃষক রয়েছেন। এরা সব সময় সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। করোনার প্রভাবে বাইরে থেকে পাইকারি ক্রেতা না আসায় তাদের সবজি পচে যাচ্ছে। আবার বাধ্য হয়ে অনেক কৃষক কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

সরাবদী আতাদী গ্রামের কৃষক শফিকুল ইসলাম জানান, ‘আমি অনেক টম্যাটো খেত থেকে তুলে রেখেছি কিন্তু বিক্রি করতে পারছি না। আবার অনেক টম্যাটো জমিতেই নষ্ট হয়ে যাচ্ছে। পাইকারি ক্রেতা এখন আমাদের সবজি নিতে আসে না। তারা সরকারের কাছে প্রণোদনা দাবি করেন।

নারায়ণগঞ্জ জেলার কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল কাদির জানান, পচনশীল এই সবজি সংরক্ষণের জন্য জেলায় কোন সংরক্ষণাগার নেই। বর্তমান করোনা পরিস্থিতিতে লকলাউন থাকায় পরিবহন এবং বাজার খোলা না থাকায় সবজি বিক্রি করতে পারতেছে না কৃষক। তাই তারা চরমভাবে ক্ষতির সম্মুখীন হবে।