বেগমগঞ্জে বিয়ের আসরে বরকে গলা কেটে হত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২২:২০

বেগমগঞ্জের কুতুবপুর গ্রামে বিয়ের আসরে গতকাল মঙ্গলবার বিকালে বরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ। নিহতের নাম মাহফুজ (২৫)।   

স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী শহরের হাজীপুর এলাকায় সম্রাট গ্রুপ ও সুমন গ্রুপ নামে দুইটি সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তাদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব ও সংঘাত লেগে থাকত। মঙ্গলবার হাজীপুর এলাকার সুমন গ্রুপের সদস্য মাহফুজের সাথে কুতুবপুর গ্রামের হালিম মিস্তির মেয়ের বিয়ের দিন ছিল। মাহফুজ কুতুবপুর গ্রামে হালিম মিস্তির বাড়ি যান। বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ হওয়ার সময় সম্রাট গ্রুপের প্রধান সম্রাটের নেতৃত্বে অতর্কিত হামলা করা হয়। বর মাহফুজকে প্রকাশ্যে জবাই করে খুন করে এলাকা ত্যাগ করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন-অর-রশিদ চৌধুরী জানান, ঘটনা শুনার পরেই ফোর্স নিয়ে এলাকায় গিয়ে ঘটনার বিবরণ জানতে পারি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।