ধর্মীয় অনুষ্ঠানের টাকা দিয়ে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০০:২২

মাইজভাণ্ডার দরবার শরিফের আধ্যাত্মিক মনীষী গাউছুল আযম সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারীর বার্ষিক উরস শরিফের যাবতীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে। উরস মাহফিলসহ ধর্মীয় অনুষ্ঠানের টাকা বাঁচিয়ে অবস্থাসম্পন্ন ভক্ত আশেকানদেরকে চার পাশের কর্মহীন, অসহায়, শ্রমজীবী বেকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরিফের ইমাম শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। দরবার শরিফ থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, করোনা বিভীষিকায় কর্মজীবী স্বল্প আয়ের মানুষসহ সব পর্যায়ের মানুষকে নিদারুণ সংকটে ফেলেছে। আমাদের দেশসহ সারা বিশ্বের শহর-জনপদে চলছে লকডাউন।

তিনি আরো বলেন, বিপদে ধৈর্যহারা না হয়ে বেশি বেশি এস্তেগফার ও আল্লাহর রহমত কামনা করতে হবে। তিনি বলেন, আসুন! সরকারের নির্দেশ মেনে নিজে, নিজের পরিবার ও সমাজের মানুষকে সুস্থ রাখার স্বার্থে ঘরে থাকি, সুস্থ থাকি। —প্রেস বিজ্ঞপ্তি