পিপিই না পেয়ে পাকিস্তানে চিকিৎসকদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ 

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৫:২২

করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে পর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) না পেয়ে বিক্ষোভ করেছেন পাকিস্তানের চিকিৎসকরা। এ সময় পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে অর্ধশতাধিক চিকিৎসককে আটক করে পুলিশ।

এএফপি খবরে বলা হয়- পর্যাপ্ত পিপিই না পেয়ে বেলুচিস্তানের কোয়েটায় প্রধান হাসপাতালের সামনে মঙ্গলবার শতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করছিলেন। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যায়। এ সময় বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে পুলিশ। পরে ৫৩ জন চিকিৎসককে আটক করা হয়। পরে অবশ্য চিকিৎসকদের ছেড়ে দেয়া হয়। 

আরো পড়ুন : করোনা তহবিলের সংগ্রহে গাগার সঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা 

বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শেহওয়ানি বলেন, মাস্ক ও সুরক্ষা চশমাসহ পিপিইর সংকটের জন্য চিকিৎসকরা বিক্ষোভ করেছেন। শিগগিরই তাদেরকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হবে।

 

 

 

ইত্তেফাক/ইউবি