কোভিড-১৯ ভাইরাসে প্রায় পুরো বিশ্বই জর্জরিত। এই ভাইরাসে একের পর এক লকডাউন হয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। এমন সময়ই মেক্সিকোতে একটি বাঘ শাবকের নাম রাখা হলো কোভিড। মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে বায়ো জু নামে একটি চিড়িয়াখানায় গতমাসে জন্ম হয় রয়্যাল বেঙ্গল জাতের বাঘ কোভিডের।
এ বিষয়ে চিড়িয়াখানাটির মালিক এবং প্রাণী চিকিৎসক কিটজিয়া রদ্রিগুয়েজ বলেন, কোভিডের জন্ম আমাদের জন্য উপহার। একটি আশার নাম কোভিড। এটি এমন একটি নাম যেটি আমাদের নিজেদের প্রতি যত্ন নিতে শেখায়।
রদ্রিগুয়েজ আরো জানান, কোভিড জন্ম থেকেই খুব শক্তিশালী এবং আকারেও বড়।
সম্প্রতি মেক্সিকোতে একটি যমজ সন্তানের নাম রাখা হয়েছে করোনা আর ভাইরাস। লকডাউনের মধ্যে জন্মানোয় ভারতেও আরেকটি যমজ সন্তানের নাম রাখা হয়েছে ‘কোভিড’ ও ‘করোনা’। এছাড়া একই কারণে ভারতে আরো এক কন্যা শিশুর নাম করোনা রাখা হয়েছে ।
ইত্তেফাক/এআর
