‘ঘরে বসে পছন্দের কাজগুলো আমরা করতে পারি’

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ১৯:৫৭

বিনোদন রিপোর্ট

 

পুরোবিশ্বে মহামারির আকার ধারণ করেছে করোনা ভাইরাস। বিশ্বের এমন চেহারা দেখার অভিজ্ঞতা সবারই নতুন। এমন পরিস্থিতে ঘরবন্দি প্রায় সবাই। তারকাদেরও এমনই অবস্থা। নেই কোনো শুটিং বা নতুন সিনেমার চুক্তি স্বাক্ষর। পুরো সময়টা ঘরে বা কখনো সাহায্যে অংশ নিচ্ছেন দেশ-বিদেশের সকল তারকা। এবার ঘরে বসে নিজেদের পছন্দের কাজগুলো করতে পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। তিনি বলেন, ‘আমরা খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এটি তো বলার অপেক্ষা রাখে না। যেহেতু ঘরে থাকতে হচ্ছে, তাই ঘরে বসে পছন্দের কাজগুলো আমরা করতে পারি। অনেকেরই সিনেমা দেখতে, গান শুনতে, গান গাইতে, বইপড়াসহ অনেককিছুর প্রতি ভালোবাসা থাকে। এই সময়টা আমরা সেই কাজগুলো করতে পারি। এতে আমাদের মনোবল ঠিক থাকবে।’