হুমায়ূূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দারুচিনি দ্বীপ’ ছবিটির সংলাপ ও চিত্রনাট্য তিনি নিজেই করেছিলেন। ছবিটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। দারুচিনি দ্বীপ ছবিটিতে অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, ইমন, বিন্দু, আবুল হায়াত, মোশাররফ করিম, আসাদুজ্জামান নূর, আবদুল্লাহ আল মামুন, ফজলুর রহমান, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, চ্যালেঞ্জার প্রমুখ। ২০০৭ সালে ছবিটি ৭টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। বিদেশি পুরস্কারের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ায় ২০১০ সালে বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র পুরস্কার। ছবিটি চ্যানেল আইতে প্রচার হবে আজ বিকেল ৩টা ০৫ মিনিটে।
