আগামীতে বিশ্বকে বাংলাদেশ নেতৃত্ব দেবে — এমনটাই প্রত্যাশা করেন আসন্ন নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার সিলেট নগরীর ধোপাদীঘির পাড়স্থ হাফিজ কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মোমেন বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই প্রশাসনকে প্রভাবিত করছে না। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চাই আমরা। প্রশাসন বিএনপির কোনো সাধারণ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেনি দাবি করে তিনি বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা বিভিন্ন মামলার আসামি। এসময় তিনি বলেন, বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো আছে। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
