রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষা হওয়া ৫৩টি নমুনার মধ্যে একটিতে করোনা সনাক্ত হয়েছে। সনাক্ত ব্যক্তিই নীলফামারীর কিশোরগঞ্জের চিকিৎসক। চতুর্থ দফায় আরও ৫৬ টি নমুনা নিয়ে বুধবার সকাল ১০ টায় আবারও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার প্রফেসর একেএম নূর-উন-নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার জমা পড়া ৫৩টি নমুনা তৃতীয় দফায় মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত পরীক্ষার পর রাতে আইইডিসিআরএ ফলাফল পাঠানো হয়। এরমধ্যে ৫২ টি নেগেটিভ হলেও একজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। এছাড়াও আজ চতুর্থ দফায় ৫৬ টি নমুনা নিয়ে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। রাতে সেগুলোর ফলাফল আইইডিসিআরে পাঠানো হবে। আগে দ্বিতীয় দফায় ২৭টি ও প্রথমবারের মতো ৪২ টি জমা পড়া নমুনা দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়, তাতে কেউ করোনা শনাক্ত হয়নি।
ইত্তেফাক/বিএএফ
