রঙ্গরস

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:২২

২০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলে ঢুকিয়ে জেলার বললেন, তোমার আর কিছু চাই?

বন্দি: একটা লোহা কাটার করাত, হাতুড়ি আর বাটাল।

 

গ্রামে এক লোকের বলদের পিঠে ঘা হলো। তারপরে সে পাশের গ্রামের আরেক লোককে জিজ্ঞেস করল যে তার বলদের পিঠে কোনো ঘা হয়েছিল কি না। সেই লোক জবাব দিল, হ্যাঁ হয়েছিল।

—তা তখন কী করলা?

—ধুতরা ফুলের বিষ গুঁড়া করে লাগিয়েছিলাম।

ঐ লোক ফিরে এসে যথারীতি গরুর পিঠে ধুতরা ফুলের বিষ লাগাল। এবং পরের দিন গরুটি মারা গেল।

লোকটি তখন আবার পাশের গ্রামের সেই লোককে গিয়ে ধরল।

—তোমার দেওয়া ওষুধ লাগিয়ে তো আমার গরুটা মারা গেল।

—অবাক হচ্ছ কেন? আমারটাও তো মারা গিয়েছে।