কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাধীন বারঘড়িয়া ইউনিয়নে ফাজিলখালী বাজারে ডাকঘর প্রয়োজন। বাজারটিতে একটি আলিয়া মাদ্রাসা রয়েছে। আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ। তাই চিঠিপত্র প্রেরণের ক্ষেত্রে নিয়ামতপুর অথবা গুণধর ডাকঘরে এলাকাবাসীর নিত্য যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই জনস্বার্থে ফাজিলখালী বাজারে ডাকঘর স্থাপনের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ আবদুল্লাহ
ভাটিয়া পূর্বপাড়া (মৌলবি বাড়ি), নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ
