ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
হাবিবুর রহমান (৩০) এক সময় রিকশা-ভ্যান চালাতেন। এখন মাস্ক বিক্রি করে সংসার চালান। লকডাউনের কারণে তিনি পেশা বদল করতে বাধ্য হয়েছেন। তবে তিনি বলেন, প্রথম দিকে বিক্রি ছিল বেশি এখন বিক্রি হয় কম। তারপরও দিন চলে যায়। হাবিবুর রহমানের বাড়ি বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামে। তার সঙ্গে কথা হয়, ফুলবাড়ীয়া-কালাদহ সড়কে। তিনি জানান, বাধ্য হয়েই তিনি মাস্ক বিক্রি শুরু করেন উপজেলার বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে। তিনি বলেন, গ্রামের অনেক মানুষ মাস্ক ব্যবহার করেন না। গ্রামে মাস্ক পড়ার প্রয়োজনীয়তা বেশি বেশি প্রচার করা দরকার।
