ফটো ক্যাপশন

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০০:১৩

করোনা পরিস্থিতিতে পটুয়াখালী জেলার, বাউফল থানার কালাইয়া ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালক এ এস এম ফিরোজ আলম। শ্রমিক, দিনমজুর ও নিম্ন আয়ের দুস্থ ও অসহায় ৩ হাজার মানুষের মধ্যে করোনা বিধি মেনে দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন

 

০০০

 

বাংলাদেশ কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে উপকূলীয় জেলা বরগুনার সদর উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কৃষিবিদ ডক্টর মো. সগিরুল ইসলাম মজুমদার, বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন