‘জয় বাংলা’ গানে বাজিমাত্

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:১০

গত কয়েকদিন ধরে সবচেয়ে আলোচিত গান ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’। গানটি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী থিম সং ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’।

ইউটিউবে অসংখ্য চ্যানেল থেকে নানারকম ভিডিও করে এটি প্রকাশ করা হচ্ছে। অল্পদিনেই গানটি ১০ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। আর আওয়ামী লীগের প্রার্থীরা গানটি গ্রচারণার জন্য ব্যবহার করছেন। বেশকিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানটির সঙ্গে নেচে ফ্লাশমব তৈরি করেছেন।

জনপ্রিয় এই গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। এর সঙ্গীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন হূদয় হোসেন। গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তৌহিদ হোসেন।