কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার জন্য ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ফিকি)-এর সদস্যরা বিভিন্ন পর্যায়ে কর্মচারী, অংশীদার, সম্প্রদায় এবং উন্নয়ন এজেন্সিগুলোকে সহায়তার জন্য আনুমানিক ১০০ কোটি টাকা ব্যয় করছে। গত ৫০ বছরে বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের উন্নয়নে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও নেতৃস্থানীয় উন্নয়নের অংশীদার হিসাবে বিবেচনা করা হয়। এদিকে করোনা ভাইরাসের প্রভাব উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্যাকেজকে স্বাগত জানিয়েছে ফিকি। —প্রেস বিজ্ঞপ্তি
