সিনিয়র সাংবাদিক রওশন জামান আর নেই

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ২১:৫০

ইত্তেফাক রিপোর্ট

সিনিয়র সাংবাদিক মো. রওশন উজ জামান (৭১) আর নেই। গতকাল বুধবার বিকাল পৌনে ৬টায় রাজধানীর উত্তরায় ৭ নম্বর সেক্টরে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক  ছেলে ও তিন মেয়ে রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। মরহুম রওশন জামান সর্বশেষ ইংরেজি দৈনিক নিউ এজ-এর সহযোগী সম্পাদক ছিলেন। দীর্ঘ কর্মজীবনে ইউএনবি, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, বাসস, এএফপিসহ অনেক প্রতিষ্ঠানে কাজ করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

 

 

০