ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলের করোনা শনাক্ত হয়েছে। তাকে নগরীর এস কে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনা পজিটিভ হওয়ায় গতকাল বুধবার সন্ধ্যায় ৪৩৪ সদস্যসহ মুক্তাগাছা এপিবিএন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহ পিসিআর ল্যাবে গতকাল ৫০ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএনের একজন কনস্টেবল এবং অপরজন জামালপুর জেলার মাদারগঞ্জের। তিনি জানান, খবরটি নিশ্চিত হওয়ার পর মুক্তাগাছা এপিবিএন লকডাউন করা হয়েছে। পুলিশের ঐ কনস্টেবল গত মাসের শেষ দিকে ঢাকার (স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন) এসপিবিএন থেকে বদলি হয়ে ময়মনসিংহ এপিবিএনে যোগদান করেন।
