দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের ২০২০ সালের বৈশাখী ভাতার টাকা প্রধানমন্ত্রীর ‘করোনা তহবিল’-এ দান করেছে কমিশন। গতকাল বুধবার এ টাকা প্রধানমন্ত্রীর করোনা তহবিলের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য বলেন, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নির্দেশে দুদকের কমিশনের চেয়ারম্যান, কমিশনার, সচিবসহ সব স্তরের কর্মকর্তাদের ২০২০ সালের বৈশাখী ভাতার মোট ১৯ লাখ ১২ হাজার ৪০০ টাকা সংগ্রহ করা হয়। এরপর গতকাল বুধবার ঐ টাকা প্রধানমন্ত্রীর ‘করোনা তহবিল’-এ জমা দেওয়া হয়েছে।
