প্রত্যেক মানুষই চান হার্ট এ্যাটাক থেকে রক্ষা পেতে। কারণ একবার হার্ট এ্যাটাক হলে জীবনের সব সমীকরণ ওলট-পালট হয়ে যায়। তাই বিশেষজ্ঞগণ বলে থাকেন হূদরোগের ঝুঁকি থেকে রেহাই পেতে হলে হূদরোগ প্রতিরোধেই গুরুত্ব দিতে হবে সব চেয়ে বেশি। কারণ শতকরা ৮০ ভাগ হূদরোগ প্রতিরোধ করা যায়। একটি উদ্ব্বেগজনক তথ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র আমেরিকায় প্রতি বছর ৭ লক্ষ লোকের হার্ট এ্যাটাক হয় এবং বছরে অন্তত:৪ লক্ষ লোক মারা যায় করনারী হূদরোগে আক্রান্ত হয়ে। তাই বিশেষজ্ঞগণ পুরুষের হার্ট এ্যাটাকের অন্তত:৪টি বড় কারণ উল্লেখ করেছেন, এসব লক্ষণ থাকলে হার্ট এ্যাটাকের ঝুঁকি থাকে। হার্টের রক্তনালীতে ব্লক থাকার সম্ভাবনা থাকে। এসব লক্ষণ সমূহ হচ্ছে, যেসব পুরুষের শারীরিক সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন থাকে, যেসব পুরুষের মাথার পিছনের দিকে টাক থাকে, যাদের কানের মধ্যে অতিরিক্ত ভাজ পড়ে, যাদের পায়ের রক্তনালী ব্লক থাকে অর্থ্যাত্ উপরোক্ত ৪টি লক্ষণ থাকলে হার্ট এ্যাটাকের ঝুঁকি থাকে। বিশেষজ্ঞগণ বলছেন, এসব লক্ষণ থাকলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে। সকলের যে ৪টি লক্ষণ থাকবে এমন নয়। উপরোক্ত এক বা একাধিক লক্ষণ থাকলেই চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত।
nডা: মোড়ল নজরুল ইসলাম
চুলপড়া, চর্মরোগ ও এলার্জি এবং
যৌন সমস্যা বিশেষজ্ঞ
লেজার এন্ড কসমেটিক সার্জন
বাংলাদেশ স্কিন সেন্টার
বাড়ী-১৭ রোড-৬, ধানমন্ডি, ঢাকা
