নিউ ইয়র্কে করোনায় মানিকগঞ্জের প্রকৌশলী শরিফ মারা গেছেন

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০০:৫৩

নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মানিকগঞ্জের প্রকৌশলী মো. শরিফ আলী মারা গেছেন। তিনি ১৯৯৬ সালে কাজি পেয়ারা চাষে বিশেষ সাফল্যের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হন। মঙ্গলবার সকালে জ্যামাইকা শহরের কুইন্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মো. শরিফ আলী বিদ্যুত্ বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ পৌরসভার বড়ো সরুন্ডি (বেগম জরিনা কলেজ মোড়) গ্রামে। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক। মানিকগঞ্জে বসবাসরত তার ছেলে আবু সাইদ জানান, নিউ ইয়র্কে তাদের আরেক ভাই আবু শাহরিয়ারের কাছে বাবা ও মা অবস্থান করছিলেন। জ্যামাইকায় তার তিন মামা রয়েছেন। তারাও করোনায় আক্রান্ত। তাদের মা, ভাই আবু শাহরিয়ার ও দুই ভাতিজা করোনায় আক্রান্ত হলেও তারা এখন সুস্থ।