ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সাড়া দিচ্ছেন। দ্বিতীয় দিনের মতো তিনি আইসিইউতে কাটিয়েছেন। তাকে আরো এক রাত আইসিইউতে কাটাতে হবে বলে জানিয়েছে ১০ নং ডাউনিং স্ট্রিট। তার দায়িত্ব সাময়িকভাবে পালন করা পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব মন্ত্রিপরিষদের সম্মতি ব্যতীত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। খবর ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের
সোমবার আইসিইউতে যাওয়ার পরই বরিস জনসনকে নিয়ে ডাউনিং স্ট্রিটের সঙ্গে ও ডমিনিক রাবও নাগরিকদের আশ্বস্ত করছেন। তিনি বলেছেন, বরিস জনসন একজন যোদ্ধা। আশা করি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। ডাউনিং স্ট্রিট জানায়, লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে প্রধানমন্ত্রীকে অক্সিজেন দেওয়া হলেও ভেন্টিলেটর দেওয়ার প্রয়োজন হয়নি। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হননি। ডাউনিং স্ট্রিট এর বেশি কিছু জানায়নি।
গতকাল সরকার জানায়, রাজনৈতিক সংকট থাকলেও বরিস জনসনকে আরো একদিন আইসিইউতে থাকতে প্রধানমন্ত্রী বরিস জনসনকে। তবে তিনি আইসিউইতে সাড়া দিচ্ছেন জানিয়ে ডাউনিং স্ট্রিট বলেছে, কোনো সাহায্য ছাড়াই প্রধানমন্ত্রী বরিস শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন যদি পুরোপুরি সুস্থ হন তাহলে কাজে ফিরতে এক থেকে দুই সময় সময় লাগবে তার। ঐ বিশেষজ্ঞরা বলছেন, আইসিইউতে নিষ্ক্রিয় সময় কাটানোয় প্রধানমন্ত্রী তার মাংসপেশির সক্ষমতা ও শক্তি হারাতে পারেন।
ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি দুই মিনিটে অন্তত একজনের প্রাণহানি হচ্ছে। দেশটিতে মারা গেছে ৬ হাজার ১৫৯ জন। এর মধ্যে মঙ্গলবার মারা গেছে অন্তত ৭৮৬ জন। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) অনুসারে, মঙ্গলবার মৃতের সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। সোমবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছিল অন্তত ৪৩৯ জন। এর আগে রবিবার মারা গেছে ৬২১ জন।
ইত্তেফাক/এমআর

