তাইওয়ানে কর কমানোর দাবিতে ব্যাপক বিক্ষোভ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:৩৭

হাজার হাজার তাইওয়ানিজ পোস্টার হাতে সদ্য হয়ে যাওয়া ফ্রান্সের ‘ইয়োলো ভেস্টের’ মতো করে বৃহস্পতিবার চলতি মাসে তৃতীয়বার কর কমানো এবং করে ন্যায্যতা নিশ্চিতের দাবিতে রাজপক্ষে বিক্ষোভ করেছে। তাইওয়ানে কর সংস্কারের এ দাবি ফ্রান্সের ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন থেকেও অনুপ্রাণিত হয়েছে বলে জানা গেছে।

হলুদ পোশাক পরে বিক্ষোভকারীরা দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের রাজধানী তাইপেতে অর্থ মন্ত্রণালয়ের অফিসের বাইরের প্রাঙ্গণে শ্লোগান দিতে থাকে। এ সময় চিত্কার করে দেওয়ার শ্লোগানের ফলে পুরো এলাকা অন্য মাত্রা পায়। এ সময় কর সংগ্রহের নীতিকে অবৈধ ঘোষণা করে লেখা বিভিন্ন ব্যানার দেখা যায়। সদ্য ইংরেজি ভাষায় স্নাতক শেষে করে পরবর্তী উচ্চশিক্ষা গ্রহণ পরিকল্পনাকারী ২৩ বছর বয়সী শিক্ষার্থী জোয়ান্না তাই বলেন, এটাই আমাদের ভবিষ্যত। মজুরির জন্য আমরা সবসময় হংকং এবং চীনের মূল ভূখণ্ডের দিকে তাকিয়ে থাকি। আমরা জানতে চাই তাইওয়ানের সঙ্গে এ বিষয়ে এত দূরত্ব আছে কেন? তিনি আরো বলেন, আমার অনেক সহপাঠী ব্যবসা প্রতিষ্ঠান গড়তে চায়। নিজে মালিক হতে চায়। কিন্তু করের কারণে এসব ছোট ব্যবসা প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ে।

এ বিক্ষোভের আয়োজক ও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, কর ও আইনি সংস্কার বিষয়ক সংঘ ২০১৬ সালে প্রতিষ্ঠা করে একদল অধিকার কর্মী। বৃহস্পতিবারের এ বিক্ষোভের এক সপ্তাহ আগে এ সংগঠনটি ২০ হাজার মানুষ নিয়ে দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ের বাইরে সারিবদ্ধভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। এছাড়া শনিবারও ১০ হাজার মানুষ একই দাবিতে বিক্ষোভ করেছে।

কর কমানোর দাবিতে বিক্ষোভকারীরা বলছেন, তারা সাম্প্রতিক ফ্রান্সের বিক্ষোভের সাফল্যের কারণে অনুপ্রাণিত হয়েছে। যারা পেট্রোল ও ডিজেলের ওপর বাড়তি করারোপ সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করেছিল। এ সময় এক বিক্ষোভকারী ওয়াং চিহ-লান বলেন, আমরা আশা করি প্রেসিডেন্ট আমাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন।