গ্যাবনের প্রেসিডেন্ট আলী বঙ্গো নববর্ষ উপলক্ষে ভাষণ দেবেন। গত অক্টোবরে স্ট্রোক করার পর এ নেতার জনসম্মুখে এটি হবে প্রথম ভাষণ। তার এক ঘনিষ্ঠ সূত্র এ কথা জানায়।
গত ২৪ অক্টোবর সৌদি আরবে অসুস্থ হয়ে পড়ার পর থেকে ৫৯ বছর বয়সী এ নেতা আর গ্যাবনে ফিরে যাননি। তিনি মরক্কোর রাজধানী রাবাত থেকে তার দেশের জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। সেখানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সূত্র জানায়, তিনি দেশে ফিরে না আসা পর্যন্ত জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী ইমানুয়েল ইসোজি নগোনদেতকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট। তার দেশে ফিরে আসার নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। এ নেতা প্রথম অসুস্থ হয়ে পড়ার পর তার স্বাস্থ্য বিষয়ে সরকারি তথ্যের ঘাটতির কারণে গুজব ছড়িয়ে পড়েছিল যে, তিনি তার দায়িত্ব পালনে অক্ষম বা তিনি হয়তো মারা গেছেন।
