নারায়ণগঞ্জ ফেরত ১০৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২০:৩৫

নারায়ণগঞ্জ থেকে আসা ১০৯ জন শ্রমিককে আটক করেছে আমতলী থানা পুলিশ। ট্রলার যোগে আসা ওই শ্রমিকরা নারায়ণগঞ্জের বিভিন্ন পোশাক কারখানা ও ইটভাটায় কাজ করতেন বলে জানা গেছে। পরে স্বাস্থ্য বিভাগে হস্তান্তর করা হলেও রাতেই তাদের কোয়ারেন্টাইন করা হয়েছে।  

আমতলী থানার অফিসারে ইনচার্জ মো শাহ আলম জানিয়েছেন, নারায়ণগঞ্জ লকডাউনের পর তারা পরিবার পরিজনসহ ট্রলার যোগে আমতলীতে নিজ নিজ বাড়িতে আসছিলেন।

আরও পড়ুন: পাবনায় ১৯ জনের নমুনায় করোনা মেলেনি, পালিয়েছেন এক রোগী

স্বাস্থ্য বিভাগ তাদের আমড়াগাছিয়া খানকায় সালেহিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছে। 

ইত্তেফাক/এসি