ইতালি চূড়ান্ত ঘোষণা করলেও করোনা কেড়ে নিলো সাবিয়ার অলিম্পিক

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ২১:০৮

কোভিড-১৯ করোনা ভাইরাসের ভয়াল থাবায় প্রাণ গেছে ইতালির হাজার হাজার মানুষের। তবে এবার প্রাণ হারালো দেশটির মধ্য দূরত্বে দৌড়বিদ দোনাতো সাবিয়া। 

গার্ডিয়ানের খবরে বলা হয়, ৫৬ বছর বয়সী এই দৌড়বিদকে আগামী অলিম্পিকে ‘মধ্য দূরত্বের দৌড় প্রতিযোগিতা’ র জন্য চূড়ান্ত ঘোষণা করেছিল ইতালি। কিন্তু করোনার কাছে হার মেনে মৃত্যুকে আলিঙ্গন করতে হলো এই এথলেটকে। কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে সাবিয়ার বাবাও মারা যান বলে জানিয়েছে ইতালিয়ান অলিম্পিক কমিটি।

১৯৮৪ সালে ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ৮০০ মিটারে স্বর্ণ জিতেছিলেন সাবিয়া। ইতালির হয়ে দুইবার অলিম্পিকের চূড়ান্ত পর্বে অংশ নিতে পেরেছিলেন তিনি। ১৯৮৪ সালের লস এঞ্জেলস অলিম্পিকে ৮০০ মিটারের ইভেন্টে পঞ্চম হয়েছিলেন। পরের আসরে সপ্তম হন।

আরও পড়ুন: চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

ইতালির এথলেট ফেডারেশন(ফিদল) জানায়, সাবিয়া একজন চরম বিচক্ষণ এথলেট ছিলেন, তবুও তিনি ছিলেন বেশ ভদ্র। তার মৃত্যুর খবর দুঃখের মধ্যে একটি দুঃখজনক বিষয়।  তিনি এমন একজন মানুষ ছিলেন, যাকে ভালো না বেসে পারবেন না।

ইত্তেফাক/আরআই