মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে ৫ জনের মৃত্যু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪১

ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের চিম্বুরের তিলক নগর এলাকার গনেশ গার্ডের কাছে ওই ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আগুনের সূত্রপাত হয় বলে জানায় এনডিটিভি।

সারগাম সোসাইটির ‘বি উইংসের’ ৩৫ নম্বর ভবনের ১১ তলায় রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ১৫টি ফায়ারইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মারাত্মক দগ্ধ অবস্থায় পাঁচজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তাদের সবার মৃত্যু হয়। কী কারণে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। তবে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় ভবনের অগ্নিনির্বাপক সরঞ্জামাদির কোনোটিই কাজ করেনি বলে জানায় পুলিশ, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।