মঙ্গলবার দুপুর ১টায় দহন ও মিস্টার বাংলাদেশ টিমের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ধানমন্ডির আবাহনী মাঠে। সেই ম্যাচে দহন টিমের কাছে পরাজিত হয় মিস্টার বাংলাদেশ। সিয়ামের নেতৃত্বে ৬ উইকেটে জয় পেয়েছে দহন। ম্যাচ সেরা হয়ে সিয়াম আহমেদ পুরস্কার হিসেবে পেলেন এক হাজার টাকা!

ব্যাটিংয়ে এসে নির্ধারিত ১২ ওভারে ৭৬ রান করে টিম দলনেতা খিজির হাজার খানের মিস্টার বাংলাদেশ। ৭৭ রান তাড়া করে ব্যাটিংয়ে নেমে দলীয় অধিনায়ক সিয়ামের ব্যাটিং নৈপূণ্যে ১৩ বল বাকি থাকতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় টিম দহন। ৩ ওভার বল করে ২ উইকেট নিয়ে ম্যান অব ম্যাচ হয়েছেন সিয়াম।
