গুঞ্জন উড়িয়ে দিলেন মেসি

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২০:৪৭

শেষ কিছু দিনে লিওনেল মেসি মত প্রকাশের মাধ্যম হিসেবে ইনস্টাগ্রামকে যেন বেশ ভালোভাবেই ব্যবহার করছেন। এবার নিজেকে নিয়ে দুটো গুঞ্জনকে সরাসরি উড়িয়ে দিয়েছেন তিনি। ইন্টারমিলান সভাপতির, ‘ইন্টারের মেসিকে পাওয়ার স্বপ্ন অলীক নয়’ বক্তব্যের পর থেকে তার মিলানে যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছিল বেশ। আর সাবেক সতীর্থ রোনালদিনহোর জামিনের জন্য অর্থ প্রদানের গুঞ্জন ছিল আরেকটি। দুটো বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়াদৈনিক টিএনটি স্পোর্টসের একটি টুইটের স্ক্রিনশট নিয়ে দুটোকে অসত্য বলে ঘোষণা দেন মেসি। তিনি আরো লেখেন, ‘কয়েকদিন আগে নিওয়েলস ওল্ড বয়েজ নিয়েও গুঞ্জন সৃষ্টি হয়েছিল। স্রষ্টাকে ধন্যবাদ, সেসব কেউ বিশ্বাস করেনি!’