নড়াইলের বিভিন্ন এলাকা নিজেদের উদ্যোগে এলাকাবাসী লকডাউন করেছে। নড়াইল-মাগুরা সড়ক, নড়াইল-কালনা সড়ক, লোহাগড়া-লাহুড়িয়া সড়ক, লোহাগড়া-মল্লিকপুর সড়ক, কালনা সড়কসহ নড়াইলের বিভিন্ন এলাকায় কয়েক দিন যাবত্ জেলার এলাকাবাসী এ লকডাউন করেছে।
জনসমাগম কমানোর লক্ষ্যে শহরের বিভিন্ন সড়কে পুলিশ, সশস্ত্র বাহিনী, ভ্রাম্যমাণ আদালত করোনা ভাইরাসের প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতামূলক প্রচারণা করলেও জনসমাগম না কমায় এ লকডাউন ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী। তবে নড়াইলে অপ্রয়োজনে মানুষের গমনাগমনে বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত খাবার দোকান, মুদি দোকান, ওষুধের দোকানসহ প্রয়োজনীয় দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া প্রবেশ পথে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট।
