বরিশালে মোটরসাইকেল বন্ধ ঘোষণা

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২১:১৯

করোনা প্রতিরোধে মহানগরীতে সব ধরনের মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশে শুক্রবার থেকে মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা করা হয়। বিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার জানান, তবে সরকারি কাজে ব্যবহূত, স্বাস্থ্যসেবা ও সংবাদকর্মীদের মোটরসাইকেল এর আওতামুক্ত থাকবে।

নোঙর করা লঞ্চে অগ্নিকাণ্ড

এদিকে বরিশাল অফিস জানায়, নদী বন্দরের পন্টুনে নোঙর করে রাখা একটি লঞ্চে শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বরিশাল সদর নৌথানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এমপি চন্দ্রদ্বীপ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।