আশুগঞ্জে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সোনারামপুরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত লিটন মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। সে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ইমান মিয়ার ছেলে ও আশুগঞ্জে একটি চাতাল কলের শ্রমিক। শিশুটিকে জেলা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। ধর্ষণের শিকার শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তার পরিবার আশুগঞ্জে একটি চাতালকলে শ্রমিক হওয়ায় সেখানেই বসবাস করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন।
