নারায়ণগঞ্জ থেকে বরগুনা আসায় ১০৯ জনকে কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন। বুধবার দিনগত রাত দেড়টার দিকে বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া সাইক্লোন শেলটারে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। এর আগে রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ থেকে একটি পণ্যবাহী কার্গোতে করে আমতলী উপজেলার গাজীপুরা আসেন নারী ও শিশুসহ এই ১০৯ জন। তারা বরগুনার বিভিন্ন স্থানের বাসিন্দা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদের আটক করে পুলিশ। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, তাদের একটি সাইক্লোন শেলটারে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
