ঢাকার কুর্মিটোলা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মুফতি মো. আব্দুল্লাহ আল ফারুকীর লাশ গোপনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে দাফন করা হয়েছে। সিরাজদিখান উপজেলার ইছাপুরায় মুস্তফাগঞ্জ মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এই জানাজায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিল। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. আশফিকুনাহার জানান, শুক্রবার পুরো পশ্চিম শিয়ালদি গ্রাম লকডাউন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতেই গ্রামটির মৃতের ভাইয়ের মুফতি জাকারিয়ার বাড়ি লকডাউন করা হয়। এই সময় মৃতের ছেলে পালিয়ে যান। যারা কবরে লাশ নামিয়েছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন জানান, মৃতের ছেলে মাসুদুর হাসানের (৩৪) সঙ্গে তার রাতে কথা হয়েছিল। তিনি বলেছিলেন, তার পরিবার আগে জানতেন না।
