এক লাজুক ছেলে রুমা নামে এক মেয়ের প্রেমে পড়ল। কিন্তু সে কিছুতেই রুমাকে প্রেমের ব্যাপারটা বলতে পারছিল না।
রুমার আবার আরেক বোন আছে ঝুমা নামে। তো একদিন সে অনেক ভেবেচিন্তে রুমাকে বলল, তুমি কি আমার একটা উপকার করবে?
—কী
—ঝুমাকে জিজ্ঞেস করবে যে আমার শ্যালিকা হতে ওর কোনো আপত্তি আছে কি না?
গির্জায় বিশপ ধর্মীয় বক্তব্য রাখছিলেন। হঠাত্ দেখেন শ্রোতারা ঘুমাচ্ছেন। তিনি তখন আগুন আগুন বলে চেঁচিয়ে উঠলেন। সবাই ধড়মড় করে উঠল। কোথায় আগুন কোথায় আগুন বলে চেঁচিয়ে উঠল সবাই।
বিশপ গম্ভীর হয়ে বললেন, আমি নরকের আগুনের কথা বলছি।
