নারায়ণগঞ্জে করোনার পরীক্ষার ল্যাব স্থাপনের আগে নমুনা সংগ্রহ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছেন এমপি শামীম ওসমান। গত বৃহস্পতিবার রাতে শামীম ওসমান কথা বলেন নারায়ণগঞ্জ ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও বিএমএর সাবেক সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরীর সঙ্গে। ঐ সময়ে শামীম ওসমান এ আপত্কালীন সহযোগিতা চাইলে তিনি ও তার সমিতি সাড়া দেন। আর এসব নমুনা সংগ্রহের অ্যাম্বুলেন্স ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বহনের ঘোষণা দেন শামীম ওসমান। এ ব্যাপারে এমপি শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এমন অবস্থায় ঢাকায় গিয়ে করোনার টেস্ট বা নমুনা স্যাম্পল পাঠিয়ে অপেক্ষা করার সময় না।
