গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৬:১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রিমা খাতুন (১১) নামে এক মারা গেছে। শুক্রবার সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের দক্ষিণ মিয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে সে মারা যায়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ বেলা ১২ টায় ওই বাড়িটি লকডাউন করে দিয়েছে। মৃত ওই শিশু ওই গ্রামের এনামুল হকের ছেলে। 

রাখালবুরুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদত হোসেন জানান, রিমার বাবা-মা ঢাকায় শ্রমিকের কাজ করতেন। কিন্তু রিমা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে থাকতো। দেশে করোনা ভাইরাস সংক্রামণ শুরু হওয়ার পর ঢাকায় কোনো কাজকর্ম না থাকায় গত ৫ এপ্রিল রিমার বাবা-মা গ্রামের বাড়িতে চলে আসেন। তারপর থেকেই রিমা সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। এ অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে সে মারা যায়। এদিকে রিমার মৃত্যুতে গ্রামের করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়েছে। 

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত, রিমার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। 

তিনি আরও জানান, সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর রিমা খাতুন করোনা ভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা নিশ্চিত হওয়া যাবে। তবে সামাজিক নিরাপত্তার জন্য ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।

ইত্তেফাক/কেকে