নবীনগর উপজেলা আওয়ামী লীগের পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নের বিশাল নির্বাচনী জনসভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আওয়ামী লীগ প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা নবীনগরের তৃণমূলের কৃষক নেতা এবাদুল করিম বুলবুল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে ছয়টি ইউনিয়নের মানুষের প্রাণের দাবি এই পূর্বাঞ্চলকে প্রশাসনিক থানায় রূপান্তর করা হবে। তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জননেত্রীে শেখ হাসিনা বাংলার জনগণের ভাগ্যউন্নয়নে নিজের জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন।
জনসভায় সভাপতিত্ব করেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগরে সভাপতি চেয়ারম্যান শাহিন সরকার। বক্তব্য রাখেন প্রকৌশলী কবির আহম্মেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিম, পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন নসু প্রমুখ।
